আর নেকড়েমানব হবেন না জ্যাকম্যান


প্রকাশিত: ১২:০৮ পিএম, ৩০ মার্চ ২০১৫

‘এক্স-ম্যান’ সিরিজ দিয়ে আলো ছড়ানো হলিউডের সবচেয়ে বেশি পারশ্রমিক প্রাপ্ত অভিনেতা হিউ জ্যাকম্যান। সম্প্রতি ভক্তদের জন্যে একটা দুঃসংবাদ বয়ে আনলেন তিনি।

মার্ভেল কমিকস অবলম্বনে নির্মিত এক্স ম্যান সিরিজের ওলভারাইন চরিত্রে আর অভিনয় করছেন না এই সুঠামদেহী অভিনেতা। নিজের ইনষ্টাগ্রাম একাউন্টে পোষ্ট করা এক বার্তায় উলভারাইনের ধারালো নখের থাবাসহ হাতের ছবি পোস্ট করে শনিবার হিউ জ্যাকম্যান জানান, উলভারাইন চরিত্র থেকে বিদায় নিচ্ছেন তিনি।

শেষবারের মতো সিরিজের আরেকটি সিনেমায় ওলভারাইন হচ্ছেন রুপালী পর্দার এই নেকড়েমানব। তারপরই বিদায় নেবেন এই সিরিজ থেকে। এ সিরিজের শেষ ছবি হিসেবে থাকছে ‘ওলভারাইন ৩’।

এটি আগামী ২০১৭ সালের ৩ মার্চ মুক্তি পেতে যাচ্ছে। আর এর মাধ্যমেই ওলভারাইন চরিত্রের ১৭ বছরে পদার্পন করবেন এই অভিনেতা।

রাআহা/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।