ঢাকা মাতাবেন সুনীধি চৌহান


প্রকাশিত: ১১:৪৩ এএম, ০২ এপ্রিল ২০১৫

আবারও গানে গানে ঢাকা মাতাতে আসছেন বলিউডি ছবিতে হালের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুনীধি চৌহান।

মিউজিক হলের আয়োজনে একটি কনসার্টে অংশ নিতে আগামী ১৭ এপ্রিল ঢাকা আসবেন সুনীধি। এদিন রাজধানীর মোহাম্মদপুর শারিরীক শিক্ষা কলেজ মাঠে ‘সুনীধি চৌহান লাইভ ইন কনসার্ট’ এ গান গাইবেন তিনি।

কনসার্টে আরো গাইবেন বাংলাদেশের পাওয়ার ভয়েসখ্যাত সজল, ক্লোজআপ ওয়ানখ্যাত বাবু, জান্নাত, কেয়া।

আয়োজক সূত্রে জানা গেছে, কনসার্টের টিকিট অনলাইনে পাওয়া যাবে ইএক্সপিও ইন্টারন্যাশনাল লিমিটেড ও ইজি টিকেট ডটকমে। এছাড়া কনসার্ট ভেন্যুতেও টিকেট পাওয়া যাবে।

একসঙ্গে ১০ হাজার দর্শক কনসার্ট উপভোগ করতে পারবেন।

কনসার্টের টিকিট মূল্য- ডায়মন্ড ১০ হাজার টাকা, প্লাটিনাম ৫ হাজার টাকা, গোল্প ৩ হাজার টাকা, সিলভার ২ হাজার টাকা। ফোন করে টিকেট বুকিং দেয়া যাবে ০১৬১১-২২৩৯৭৬, ০১৭১৭-০৩৮৪৪১ এই নাম্বারে।

এর আগে আরো দুইবার ঢাকায় এসে লাইভ কনসার্টে অংশ নেন হিন্দী গানের গায়িকা সুনীধি চৌহান।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।