রাবির সাংবাদিকতা বিভাগের চলচ্চিত্র প্রদর্শনী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের (এমএসএস) শিক্ষার্থীদের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী। বৃহস্পতিবার দুপুরে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিভাগের সভাপতি অধ্যাপক তানভীর আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনের ১২৩ নম্বর কক্ষে আয়োজিত এ চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক সোমা দেব, রাবি ছাত্রলীগের সভাপতি এম মিজানুর রহমান রানাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক তানভীর আহমেদ বলেন, ‘বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের এই উদ্যোগটি প্রসংশনীয়। একাডেমিক পড়াশোনার পাশাপাশি এ ধরনের চলচ্চিত্র প্রদর্শনী শিক্ষর্থীদের জ্ঞানের ভাণ্ডারকে অনেক সমৃদ্ধ করবে।’
এ চলচ্চিত্র উৎসবে মোট নয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী দিনে তিনটি চলচ্চিত্র প্রর্দশন করা হয়। এগুলো হলো থিউরি অব এভরিথিং, মেঘে ঢাকা তারা ও হায়দার।
শুক্রবার প্রদর্শিত হবে হাঙ্গার গেমস, দ্যা গড মাস্ট বি ক্রেজি ও হলিউডের অ্যানিমেশনধর্মী চলচ্চিত্র ব্রেভ। উৎসবের শেষ দিন শনিবার প্রদর্শন করা হবে পিকে, আমি শুধু চেয়েছি তোমায় ও দারফুর।
এমজেড/বিএ/এমএস