শিল্পকলায় বৈশাখ উৎসব


প্রকাশিত: ০২:০৪ পিএম, ১১ এপ্রিল ২০১৫

বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করতে যাচ্ছে চার দিনব্যাপি বর্ষবরণ অনুষ্ঠান। এই উৎসব চলবে ১১ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত।

নানা আয়োজনের মধ্যে ১১ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টাজাতীয় চিত্রশালা প্লাজায় শিশু-কিশোরসহ সকল সংস্কৃতিকর্মী ও শিল্পানুরাগীদের অংশগ্রহণে ‘আলপনা কর্মশালা’।

১৩ এপ্রিল ঘুড়ি ফেডারেশনের সহযোগিতায় একাডেমি প্রাঙ্গণে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘ঘুড়ি উৎসব’। সেইসাথে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সহযোগিতায় সন্ধ্যা ৬.৩০টা থেকে রাত ৯টা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং ১৪ এপ্রিল সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বর্ষবরণ আয়োজনে থাকছে- জাতীয় সঙ্গীত, বাউল উৎসব, লাঠিখেলা, রায়বেশে, সঙযাত্রা, ধামাইল, যাত্রাপালা, অ্যাক্রোবেটিক প্রদর্শনী, শিশুদের জন্য ঘোড়ার গাড়ি চক্কর, সঙ্গীত, নৃত্য ও বিভিন্ন নাটকের দলের কোরিওগ্রাফি।

শনিবার, ১১ এপ্রিল ২০১৫ বিকেল ৩টায় একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় তিন দিনব্যাপি আল্পনা কর্মশালা উদ্বোধনীর মধ্য দিয়ে শুরু হয় বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।