সব হারিয়ে কাঁদছেন নায়লা নাঈম (ভিডিও)
ল্যাপটপ ভাইরাসে আক্রান্ত হয়ে মডেলিং ক্যারিয়ারের সব ছবি, ফাইল, ভিডিও হারিয়েছেন আলোচিত মডেল নায়লা নাঈম। এনিয়ে কাঁদতে কাঁদতে ভক্তদের দিয়েছেন ভিডিও বার্তা।
ভিডিও বার্তায় নায়লা তার বিছানায় বসে কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমি আমার এত বছরের মডেলিং ক্যারিয়ারের সব ছবি, ফাইল, ভিডিও কিচ্ছু খুঁজে পাচ্ছি না ল্যাপটপে। সম্ভবত আমি সব হারিয়েছি। আমার ল্যাপটপ ভাইরাস আক্রান্ত হয়ে পড়েছে। আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছি না। ’
এএ