নতুন মুখ খুঁজছেন অনন্ত জলিল


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১১ এপ্রিল ২০১৫

বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নায়ক ও পরিচালক অনন্ত জলিল তার নতুন ছবি ‘দ্য স্পাই’তে একঝাঁক নতুন মুখ নিয়ে কাজ করবেন বলে জানা যায়। যদিও ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন অনন্ত জলিল ও তার নায়িকা হিসেবে থাকছেন বর্ষা।

ছবির দ্বিতীয় নায়ক, নায়িকা, ভিলেন, বাবা, মায়ের সব চরিত্রে নতুন মুখ খুঁজছেন অনন্ত। এজন্য তিনি নতুন মুখের সন্ধানে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে একটি প্রতিযোগিতার কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছেন। শিগগিরই এ ব্যাপারে একটি সংবাদ সম্মেলন আয়োজন করে বিস্তারিত জানাবেন তিনি।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।