টাইটানিকের চেয়ারের মূল্য ৮০ হাজার পাউন্ড!


প্রকাশিত: ০৪:১২ পিএম, ১২ এপ্রিল ২০১৫

টাইটানিক-বিশ্বজুড়েই এক মিস্টেরিয়াসের নাম। রোমঞ্চকর এক দুর্ঘটনার নাম। ১৯৯৭ সালে জেমস ক্যামেরনের পরিচালনায় চলচ্চিত্রের রুপালি পর্দায় টাইটানিক নতুন করে প্রাণ পায়। জ্যাক ও ক্যাটের হাত ধরে ট্রাজেডিক এই ইতিহাস হয়ে উঠে রোমান্স আর অমর প্রেমের গল্প।

এবার জেনে নিন টাইটানিকের পিলে চমকানো নতুন খবর। ব্রিটেনে নিলাম হতে চলেছে ডুবে যাওয়া প্রমোদ তরী টাইটানিকের একটি ডেকচেয়ার। নিলামে ওই কাঠের ডেকচেয়ারটির দাম ৮০ হাজার পাউন্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে!

১৯১২ সালের ১৪ ই এপ্রিল টাইটানিক ডুবে যাওয়ার পর উদ্ধারকারী দল ওই চেয়ারটিকে ভাসমান অবস্থায় পেয়েছিলেন। এইধরণের চেয়ার প্রথম শ্রেণির ডেকে ব্যবহৃত হত। চেয়ারটি সম্ভবত ক্যাপ্টেন জুলিয়ান লেমার্টেলিউরের ছিল বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, গত ১৫ বছর ধরে এই চেয়ারটি টাইটানিকের জিনিসপত্রের এক সংগ্রহকারীর কাছে ছিল। ১৮ ই এপ্রিল উইল্টশায়ারের ডেভিজেস-এ ‘হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন’-এ ওই ডেক চেয়ারটির নিলাম হবে।

নিলামকারী অ্যান্ড্রু অ্যালড্রিজ জানিয়েছেন, টাইটানিকের দুর্লভ সংগ্রহগুলির মধ্যে অন্যতম এর ডেক বা স্টিমার চেয়ারগুলি। তিনি আরও বলেছেন এতদিন আগের এই চেয়ারটির অবস্থা এতটাই খারাপ যে, সেটির মূল্য ধরা হয়েছে ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা।

ভাবুন, খারাপ বলেই এই দাম। ভালো হলে তবে কতো হতো!

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।