এবার গাজী টিভিতে ফারহানা নিশো


প্রকাশিত: ০৫:২৯ পিএম, ১২ এপ্রিল ২০১৫

সিজন-১ সফলতার পর গাজী টিভি শুরু করছে ‘কিউট আজকের অনন্যা সিজন-২’। এর উপস্থাপনায় রয়েছেন জনপ্রিয় উপস্থাপিকা ফারহানা নিশো।

গাজী টিভি জানিয়েছে, আমাদের সমাজে একজন নারীর অধিকাংশ সময়ে কোন ব্যক্তি পরিচয় থাকে না। জ্ঞান হওয়ার পর থেকে নারীকে নিষেধের বেড়াজালে বড় হতে হয়। কিন্তু  সময় পাল্টেছে, নারী এখন আর ঘরের কোনে বন্দি নেই, তারা বেরিয়ে পড়েছে। কাজ করছে অফিস আদালতে, নিজেকে বিলিয়ে দিচ্ছে দেশের তরে। আজকের অনন্যা সেই সকল নারীদের প্ল্যাটফর্ম, যারা নিয়মিত জীবনে বিভিন্ন গুরুত্বপুর্ণ কাজ করেন। বিশেষ করে সংসার, চাকরি, ব্যবসা, সেবামূলক কাজ। কিন্তু এর বাইরেও আরো অনেক কিছু করতে পারেন, করতে চান, পাশাপাশি আছে লুকানো প্রতিভা, যা সময় সুযোগের অভাবে প্রকাশ  হয়নি। সেই সকল নারীদের ইচ্ছা এবং প্রতিভার প্রকাশ ঘটাতেই ‘আজকের অনন্যা’ অনুষ্ঠান।

সম্প্রতি এর শুটিং শুরু হয়েছে। অনুষ্ঠান প্রসঙ্গে ফারহানা নিশো গণমাধ্যমকে বলেন, ‘আমি অনুষ্ঠান উপস্থাপনা করতেই বেশি ভালোবাসি। এ ধরনের অনুষ্ঠান এই প্রথম করতে যাচ্ছি। সম্পূর্ণ নতুন নতুন গেম আর সেগম্যান্ট দিয়ে সাজানো হয়েছে সিজন-২। আশা করছি অনুষ্ঠানটি দর্শকের বেশ ভালো লাগবে।’

উষ্ণীষ চক্রবর্তীর প্রযোজনায় ‘কিউট আজকের অনন্যা’ অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাত ৮টা ৪০মিনিটে গাজী টিভিতে প্রচারিত হবে।

# বৈশাখী টিভি থেকে বরখাস্ত ফারহানা নিশো
# ফারহানা নিশোকে নিয়ে আসিফের খোলা চিঠি

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।