জমিদারি প্রথায় দিবানিশি
জমিদার প্রথা চলে গেল। আটঘড়িয়ার জমিদার সরফরাজ আলী মিয়া দূর্বিসহ অবস্থায় পড়ে ধীরে ধীরে তার জৌলুস হারাতে থাকলো। মেঝ জমিদার শরীফুল বিবাহিত স্ত্রী রেখে লন্ডন চলে যাবার পর বহুদিন তার খবর নেই। তার স্ত্রী নাফিজাকে জমিদার বাগান বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়।
ছোট জমিদার স্বরাজ আলী মিয়া বিবাহিত স্ত্রী রেখে বাঈজি তৃষ্ণায় জলসা ঘরে মদ আর নাচ নিয়েই সময় কাটায়। বড় বউ সবার কাছে বড় মা হিসেবেই পরিচিত। সর্বংসহা বড় মার কর্তৃত্বে সবাই উজ্জীবিত থাকে।
একদিন জামিদারের বিধবা বড় বোন এবং ভাগ্নে জমিদারির সম্পত্তি ভাগের চক্রান্ত নিয়ে বাড়িতে আসে। বড় বোন বড় বুজি ছোট ভাই স্বরাজকে তার পক্ষে নিয়ে আসার জন্য বিবিধ কৌশল করে। বিভিন্ন চড়াই উৎরাইয়ের ভেতর দিয়ে দুই তিনটি কাল অতিবাহিত হয়। মানুষের জীবন যাপনে উত্থান পতনের ধারাবাহিক এই গল্প দেখা যাবে ‘দিবানিশি’ নামের সিরিয়ালে।
এটিএন বাংলার জন্য নির্মিত এই ধারাবাহিকটি রচনা করেছেন তরঙ্গ আনোয়ার ও পরিচালনা করেছেন যৌথভাবে রাজু খান এবং তরঙ্গ আনোয়ার।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, খায়রুল আলম সবুজ, আজিজুল হাকিম, আহমেদ রুবেল, আব্দুলাহ রানা, মুনমুন আহমেদ, জয়রাজ, শামীম জামান, ফারজানা ছবি, হুমায়রা হিমু, রওনক হাসান, শম্পা হাসনাইন, সাব্বির আহমেদ প্রমুখ।
দিবানিশি নাটকটি এটিএন বাংলায় শুক্রবার, ১৭ এপ্রিল রাত ৮টায় প্রচার হবে।
এলএ/পিআর