রণবীরের প্রশংসায় কঙ্গনার উচ্ছ্বাস
দু`জনেই মেধাবী। জয় করেছেন দর্শকপ্রিয়তা। বলছি বলিউডে এ প্রজন্মের দুই তারকা রণবীর কাপুর ও কঙ্গনা রানাউতের কথা। সম্প্রতি প্রথমবারের মতো দু`জন জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন।
জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী কঙ্গনা রণবীরের সঙ্গে কাজ করার ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন সবসময়। সেই আশা এবার পূরণ হতে চলেছে হয়তো খুব শিগগির। কেননা, বিকাশ বহেলের কুইন ছবিতে কঙ্গনার অভিনয়ের দারুণ প্রশংসা করেছেন রণবীর। রণবীর কুইনের সাথে অভিনয় করারও আগ্রহ প্রকাশ করেছেন।
এই খবরেই আনন্দে ভাসছেন কঙ্গনা। প্রিয় অভিনেতার সাথে ছবি করবেন ভেবে খুব রোমাঞ্চিত তিনি।
তার সঙ্গে রণবীর কাজ করার আগ্রহ সম্পর্কে প্রশ্ন করা হলে কঙ্গনা বলেছেন, আমি রণবীরের অভিনয়ের ভক্ত। ও যদি আমার সঙ্গে কাজ করতে চায় সেটা আমার পক্ষে দারুন সম্মানের ব্যাপার।
তবে কঙ্গনা জানিয়ে দিয়েছেন, সিনেমায় তাঁর ভূমিকা সম্পর্কে তিনি কোনও সমঝোতা করবেন না। আমি রণবীরের সঙ্গে কাজ করতে চাই। সেইসঙ্গে আমি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে চাই।
এলএ/আরআইপি