বিবাহ আইনে তারা স্বামী-স্ত্রী
মিডিয়ায় তাদের বিয়ের গুজব নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের খবর বেরিয়েছে। কিন্তু সত্যিকার অর্থে তাদের বিয়ের বিষয়টি জানা না গেলেও দেশের প্রচলিত আইনে তারা বিবাহিত। পাঠক বলা হচ্ছে বলিউডের হাটথ্রব ক্যাটরিনা কাইফ ও রণবীরের কথা। ক্যাটরিনা-রণবীর ছয় বছর ধরে প্রেম করলেও প্রায় ছয় মাস ধরে তারা একসঙ্গে এক ছাদের নিচেই থাকছেন।
গত বছরের নভেম্বর মাসের শুরুর দিকে মুম্বাইয়ের কার্টার রোডের একটি বাড়িতে ওঠেন তারা। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া একটি রুল বিবেচনা করলে, স্বামী-স্ত্রী হিসেবেই গণ্য হবেন রণবীর-ক্যাটরিনা।
বর্তমান আইন অনুযায়ী ভারতে প্রচলিত হচ্ছে নতুন বিবাহ আইন, যার আওতায় পড়বেন এক ছাদের নিচে বসবাসকারী প্রেমিক যুগলরা। যারা বিয়ে না করেও একসঙ্গে বসবাস করছেন, তাদেরকে কাগজে কলমে বিবাহিত হিসেবেই ধরা হবে এখন থেকে।
আর নতুন এই আইন অনুযায়ী, বিয়ে না করেও বিবাহিত তারকা জুটি ক্যাটরিনা কাইফ এবং রনবির কাপুর। খবর টাইমস অব ইন্ডিয়া।
এএইচ/বিএ/পিআর