ভূমিকম্প নিয়ে লাক্স সুন্দরীর বিতর্কিত মন্তব্য


প্রকাশিত: ০৫:২২ পিএম, ২৫ এপ্রিল ২০১৫

নেপালসহ ভারত এবং বাংলাদেশের সব জায়গায় শনিবার দুপুরে অনুভূত হয়েছে বেশ বড় ধরনের ভূমিকম্প। এ নিয়ে অনেক তারকাই প্রকাশ করেছেন তাদের ব্যক্তিগত অনুভূতি। তবে সবথেকে ব্যতিক্রমী আর বিতর্কিত কথাটি বললেন অভিনেত্রী লাক্স সুন্দরী প্রসূন আজাদ।

ভূমিকম্পের পর প্রসূন তার ফেসবুকে লেখেন, জীবনে প্রথমবার এতো বেশিক্ষণ ভূমিকম্প অনুভব করলাম। আজকেই হয়তো কেউ ফতোয়া দিয়ে বসবে এই ভূমিকম্প মেয়েদের দোষের জন্য হয়েছে! তারা পর্দাসীন হয়ে চলে না বলে দেশে ভূমিকম্প হচ্ছে!

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।