শাবনূর আজ শুটিংয়ে ফিরছেন
কয়েক বছর আগ পর্যন্ত বাংলাদেশি চলচ্চিত্রের সাড়া জাগানো নায়িকা ছিলেন শাবনূর। অভিনয় থেকে দীর্ঘদিন দূরে থাকার পর আজ রোববার ফের শুটিংয়ে ফিরছেন তিনি।
‘পাগল মানুষ’ ছবির একটি আইটেম গানের শুটিং হবে আজ (রোবববার)এফডিসিতে। এতে নাচবেন বিপাশা কবির। আর এই গানেরই একটি দৃশ্যে অংশ নেবেন শাবনূর।
২০১২ সালে `পাগল মানুষ` পরিচালনার সময় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন এম এম সরকার। দীর্ঘদিন পর ছবিটির দায়িত্ব কাঁধে তুলে নেন বদিউল আলম খোকন।
জানা গেছে, মে মাসের প্রথম সপ্তাহে শাবনূরের সাথে একটি গানের শুটিংয়ের পাশাপাশি কয়েকটি দৃশ্যেরও শুটিং হবে। ছবিতে শাবনূরের বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন শাহের।
এসআরজে