অটিজম দিবসে জলের গান
বিশ্ব অটিজম দিবসে অটিস্টিক শিশুদের জন্য গাইবে ভিন্ন ধারার গানের দল ‘জলের গান’। ৩০ এপ্রিল বিশ্ব ‘অটিজম দিবস’ উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে ‘পজেটিভ থিংকিং’ নামের একটি সংগঠন আয়োজন করছে বিশেষ অনুষ্ঠান। সেখানেই গান শোনাবে দলটি।
দলটির অন্যতম সদস্য সাইফুল জার্নাল জানান, এই আসরে গান শুনতে হলে টিকিট কাটতে হবে। টিকিট থেকে উপার্জিত অর্থ অটিস্টিক শিশুদের জন্য ব্যয় করা হবে। অনুষ্ঠানটি শুরু হবে ৩০ এপ্রিল বিকেলে। জলের গান গান করবে সন্ধ্যা ৭টায়।
আয়োজক ‘পজেটিভ থিংকিং’ থেকে জানানো হয়, এই আয়োজনের মূল উদ্দেশ্য সমাজের মূলধারার মানুষদেরকে অটিজম বিষয়ে জানানো, চিন্তার বিষয়ে সচেতন করে তোলা।
অটিজম আক্রান্ত শিশুদের নিয়ে সাত বছর ধরে কাজ করেছে পজেটিভ থিংকিং। বাংলাদেশে অটিস্টিক শিশুদের জন্য একটি বিজ্ঞান ভিত্তিক গবেষণামূলক স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছে।
এলএ/এমএস