মিঠু এবার পরিচালনায়
এবার পরিচালকের খাতায় নাম লেখালেন মোস্তফা সরোয়ার ফারুকীর পিঁপড়াবিদ্যা সিনেমার অভিনেতা নূর ইমরান মিঠু। ধ্রুব কায়েসের সঙ্গে ‘ডানা নেই উড়ে যাওয়া’ নামে এক ঘণ্টার নাটক নির্মাণ করেছেন তিনি।
নিজের কাহিনী, চিত্রনাট্য ও যৌথ পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন মিঠু। গড্ডলিকায় গা ভাসাতে অনাগ্রহী মিঠুকে এ দফায় দেখা যাবে একজন চিত্রশিল্পী হিসেবে। ইট-বালু টানা দিনমজুর চরিত্রে অভিনয় করেছেন দিহান। আরও রয়েছেন সেলিম রেজা, ইকবাল হোসেন প্রমুখ।
নাটকটির শুটিং হয়েছে ঢাকা ও আশপাশের এলাকায়। শিগগিরই কোনো টেলিভিশন চ্যানেলে এটি প্রচারিত হবে। মিঠু বলেন, ‘দীর্ঘ দিনের পরিকল্পনা বাস্তবায়ন হলো নাটক পরিচালনার মাধ্যমে। চেষ্টা করেছি, প্রথার বাইরে গিয়ে বৈচিত্র্য আনার। এছাড়া আরও কয়েকটি চিত্রনাট্য নিয়ে কাজ করছি। তবে সামনে চলচ্চিত্র নির্মাণই মূল লক্ষ্য।’
অভিনয়ে নিয়মিত হবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার প্রধান মনোযোগ চলচ্চিত্র নির্মাণে। অবশ্য, চরিত্র যুৎসই হলে অভিনয়ে আপত্তি নেই।’
এলএ