মোদীর আগেই চীনে যাচ্ছেন আমির খান
চলতি মাসে চীন সফরের কর্মসূচি রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে তার আগেই দেশটিতে পা রাখছেন বলিউডের মি.পারফেকশনিষ্ট খ্যাত নায়ক আমির খান।
চীনে বেশ জনপ্রিয়তা রয়েছে আমিরের। সেই জনপ্রিয়তার খাতিরেই এই নায়কের ব্লকবাষ্টার সিনেমা ‘পিকে’ এবার চীনে প্রদর্শিত হতে যাচ্ছে। জানা গেছে, আগামী ২২ মে চীনের প্রায় ৩০০০টি সিনেমা হলে একসাথে প্রিমায়ার হতে যাচ্ছে পরিচালক রাজ কুমার হিরানি এবং বিধু বিনোদ চোপড়ার ভিন্ন ধারার মুভি ছবি ‘পিকে’। সেই প্রিমিয়ারে অংশ নিতেই ১১ থেকে ১৩ মে চীনে অবস্থান করবেন আমির খান। এটি হবে আমিরের প্রথম চীন ভ্রমণ।
এর দুদিন পরই চীন সফরের কথা রয়েছে ভারতের নরেন্দ্র মোদীর। সেখানে ৬৪৫ খ্রীস্টাব্দে চীনা বুদ্ধ সন্ন্যাসি জুয়ান জ্যাঙের ভারতে আগমন নিয়ে একটি সিনেমা তৈরির জন্য সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হতে পারে।
আরএএইচ/এলএ