খোলাচিঠিতে সালমানকে গালিগালাজ!


প্রকাশিত: ০১:২২ পিএম, ১১ মে ২০১৫

প্রথমে আলোচিত হিট অ্যান্ড রান মামলায় বলিউড অভিনেতা সালমান খানকে ৫ বছরের কারাদণ্ড দেয় মুম্বাইয়ের স্থানীয় একটি আদালত। রায় ঘোষণার মাত্র তিন ঘণ্টার মধ্যে জামিন পেয়ে যান তিনি।

এরপর ৮ মে সেই রায়ের ওপর স্থগিতাদেশ দেয় মুম্বাই হাইকোর্ট। সালমানের এই জামিনের খবরে আনন্দ প্রকাশ করেছেন তার ভক্ত থেকে শুরু করে বলিউডের অনেক তারকারাও।

তবে সালমানের এই জামিন ঠিক মতো মেনে নিতে পারেননি ভারতের প্রসিদ্ধ লেখিকা শ্রীময়ী পিউ কুন্ডু। লেখিকা খোলা চিঠি দিয়ে গালিগালাজ করেছেন নায়ককে।

চিঠিতে সালমানের তীব্র সমালোচনা করেন এ লেখিকা। পাশাপাশি এ অভিনেতাকে আইন অমান্যকারী ধনীর দুলাল, মাতাল সম্মোধন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

চিঠিতে শুধু সালমানের সমালোচনা করেছেন তা নয় ভারতের বিচার ব্যবস্থা, সালমানের আইনজীবী এবং এ অভিনেতার ভক্তদেরও সমালোচনা করেছেন। শ্রীময়ী তার চিঠিতে আরো উল্লেখ করেন, সালমানের দশ বছরই কারাদণ্ড হওয়া উচিত।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।