নতুন কাপল নাঈম তিশা


প্রকাশিত: ১১:০৯ এএম, ২১ মে ২০১৫

অনেকদিন ধরেই অভিনয় করছেন অভিনেতা নাঈম। সে তুলনায় নবীন তানজিন তিশা। চলতি বছরে পেলেন নতুন সেরা অভিনেত্রী হিসেব মেরিল প্রথম আলো পুরস্কার। এবার নাঈম ও তিশাকে দেখা যাবে এক নাটকে জুটি বাঁধতে।

নাটকটির শিরোনাম ‘কাপল’। ওয়াহিদ ইবনে রেজার রচনায় এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এতে নাঈম ও তিশার পাশাপাশি অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও শখ।

দুই জোড়া দম্পতিদের নিয়ে এ নাটকের কাহিনী যারা কক্সবাজারে হানিমুনে করতে যায়। জাবির-কুমকুম এবং তৌহিদ-উর্মি। জাবির ও কুমকুম যেমন রোমান্টিক,  তৌহিদ ও উর্মি ঠিক তার বিপরীত। উর্মি সারাক্ষণ তৌহিদের সঙ্গে মেজাজ দেখায়। অন্যদিকে কুমকুম জাবিরের প্রতি খুবই যত্নশীল। তাদের সঙ্গে যুক্ত হয় এক গাইড দম্পতি। এইসব দম্পতিদের নানা কর্মকান্ড আর ঘটন-অঘটন নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প। এ ধরণের একটি গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক কাপল। শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।