প্রকাশিত হলো ইউ টার্নের গানের অ্যালবাম
মুক্তির প্রতীক্ষায় দিন গুনছে আলভী আহমেদ পরিচালিত ‘ইউ টার্ন’। তবে ছবিটি প্রেক্ষাগৃহে আসার আগে এ ছবির গান নিয়ে অ্যালবাম প্রকাশ করছে জি সিরিজ।
আইটেম সং, সুফি, পাহাড়ি ও রোমান্টিক-ঘরানার ১০টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানের কথা লিখেছেন কবির বকুল, অতনু তিয়াস, আসিফ ইকবাল ও শাহান কবন্ধ। কণ্ঠ দিয়েছেন জয়িতা, তৌফিক আহমেদ, শোয়েব, খেয়া, অদিত, কনা ও ন্যান্সি। সুর ও সঙ্গীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির, অদিত ও রোকন ইমন।
ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ইউ টার্ন চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিপন ও সোনিয়া। এছাড়া আরো রয়েছেন আইরিন, ইরফান সাজ্জাদ, মৌটুসী, আরশাদ আদনান, প্রসূন আজাদ, শহিদুজ্জামান সেলিম, মিশা সাওদাগর প্রমুখ।
এইচএন/আরআইপি