বিয়ে করলেন লামিয়া
`ভিট-চ্যানেল আই` প্রতিযোগিতার মাধ্যমে মডেল হিসেবে মিডিয়ায় নাম লেখালেও চিত্রনায়িকা হিসেবেই আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সাদিয়া ইসলাম লামিয়া। সম্প্রতি জীবনের দ্বিতীয় ধাপ অর্থাৎ বিয়ের কাজটি সম্পন্ন করে ফেললেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক তানজিল আলমকে বিয়ে করেছেন এই উদীয়মান তারকা। শুক্রবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
লামিয়া তার ক্যারিয়ারের শুরুতে সায়মন তারেক পরিচালিত `মাটির পরী` নামের ছবিতে অভিনয় করেন। ছবিটি মুক্তির প্রতীক্ষায় রয়েছে। এদিকে সর্বশেষ ৬ মার্চ `হয়তো` নামে তার অভিনীত একটি টেলিফিল্ম চ্যানেল আইতে প্রচারিত হয়। সূত্র : বিনোদন ২৪.কম
এইচএন/আরআইপি