জন্মদিনের আইটেম গার্ল বিপাশার উপহার


প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৩ মে ২০১৫

জন্মদিনে আইটেম গার্ল বিপাশা কবির পেলেন অন্যরকম এক উপহার। সুযোগ পেলেন আইটেম গার্ল থেকে নায়িকা হওয়ার। এসুযোগ দিয়েছে জাজ মাল্টিমিডিয়া।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও  সৈকত নাসির পরিচালিত তালাশ-THE CRYSIS ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে তাকে। ছবিটির চিত্রনাট্য লিখছেন আবদুল্লাহ জহির বাবু।

শনিবার বিপাশা কবিরের জন্মদিন উপলক্ষে এ ঘোষণা দেয় জাজ মাল্টিমিডিয়া।

এ প্রসঙ্গে বিপাশা কবির বলেন, আমার জীবনেও অন্যতম একটি উপহার। আমি খুবই আনন্দিত। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে নায়িকা হিসেবে কাজ করতে যাচ্ছি এটা নিশ্চয়ই আমার ক্যারিয়ারের প্লাস পয়েন্ট।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।