ঢাকায় দীপিকা
ঢাকায় পৌঁছেছেন বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
লাক্সের প্রচারণার অংশ হিসেবে বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বাংলাদেশে আসার খবর ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে অনেক আগেই। অবশেষে ঢাকা এসে পৌঁছেছেন এই ‘চেন্নাই এক্সপ্রেস’ তারকা।
এর আগে বিভিন্ন সময় বলিউডের শাহরুখ-সালমান বা ক্যাটরিনা কাইফের মতো তারকারা বাংলাদেশ ঘুরে গেলেও এটাই দীপিকার প্রথম বাংলাদেশ সফর।
এএইচ/এমএস