শ্রীলঙ্কান গায়কের সাথে ন্যান্সি


প্রকাশিত: ০৭:৩২ এএম, ৩১ মে ২০১৫

দেশের জনপ্রিয় কণ্ঠমিল্পী ন্যান্সি। সুরের মিষ্টি জাদুতে তিনি মুগ্ধ করে রেখেছেন শ্রোতাদের। অডিও এবং চলচ্চিত্রে তিনি বহুদিন ধরেই নিজের আধিপত্য বিস্তার করে রেখেছেন। এবার পা শ্রীলঙ্কান এক গায়কের সাথে কণ্ঠ দিলেন ন্যান্সি।

জানা গেছে, শ্রীলঙ্কান সংগীতশিল্পী রাজ থিল্লাইয়ামপালাম একই গান ছয়টি ভাষায় সাজাচ্ছেন। এর মধ্যে বাংলা সংস্করণে কণ্ঠ দিলেন ন্যান্সি। ‘যেদিকে যতদূর তাকাই, তোমাকেই শুধু খুঁজে পাই’- কথার গানটি লিখেছেন শফিক তুহিন। এর সুর ও সংগীতায়োজন করেছেন কপিল। ফুয়াদের স্টুডিও পজিটিভ হাবে এর রেকর্ডিং হয়েছে।
 
বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কান্নাড়া- এই ছয়টি ভাষায় গানটি তৈরি হচ্ছে। ন্যান্সির আগে একই সুরে গেয়েছেন ভারতের অরিজিৎ সিং আর মোহাম্মদ ইরফানও। শুধু পাল্টাচ্ছে গানের কথা।
 
শফিক তুহিন জানান, সিডি ও মুঠোফোন ছাড়া অন্যান্য ডিভাইসে গানকে জনপ্রিয় করার প্রচেষ্ট চালাচ্ছেন রাজ থিল্লাইয়ামপালাম। এরই অংশ হিসেবে তিনি এই প্রকল্প হাতে নিয়েছেন।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।