দুই সতীন রিচি ও শশী


প্রকাশিত: ০৭:৫০ এএম, ৩১ মে ২০১৫

দুজনই দর্শকপ্রিয় অভিনেত্রী। একজন রিচি সোলায়মান অনেকদিন ধরেই চমৎকার অভিনয় দিয়ে মুগ্ধ করে রেখেছেন দর্শকদের। অন্যজন শারমিন জোহা শশী জহির রায়হানের হাজার বছর ধরে উপন্যাসের নায়িকা টুনি চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছিলেন।

এবার এই দুই অভিনেত্রীকে দেখা যাবে একই নাটকে। খন্ড নাটকটির নাম ‘আবর্তন’। নাটকে রিচি ও শশী সতীনের চরিত্রে অভিনয় করেছেন। এতে দু`জনের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন হিন্দোল রায়।

একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে এ নাটকটির চিত্রনাট্য এবং নির্দেশনা দিয়েছেন মোরশেদ হিমাদ্রী হিমু। গত ২৯ মে রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে।

আসছে ঈদে যে কোনো চ্যানেলে প্রচার হবে এ নাটকটি।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।