সালমান বন্দনায় ক্যাটরিনা


প্রকাশিত: ০৩:০১ পিএম, ০১ জুন ২০১৫

দুজনের প্রেমকাহিনী চুকে গিয়েছে বহুদিন হলো। তবুও দুজনের মুখে পরষ্পর বিরোধী কোন বক্তব্য শোনা যায়নি কখনো। বলছিলাম বলিউডের সালমান খান ও ক্যাটরিনা কাইফ এর কথা।

সম্প্রতি গুজব শোনা যায় `ক্যাটরিনাকে নারীবাদী চরিত্রে অভিনয়ে নাকি সালমান খান নিষেধ করেছেন`। তবে কান চলচ্চিত্র উৎসবে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে এমন গুজবের সত্যতা উড়িয়ে দিয়ে ক্যাটরিনা জানান, `ভালো চিত্রনাট্য পেলে নারীদের প্রাধান্য দিয়ে বানানো চলচ্চিত্রে তিনি অভিনয় করতে চান এবং নারীদের প্রাধান্য দেওয়া চলচ্চিত্রে অভিনয় করলে সালমানই সবচেয়ে বেশি খুশি হবেন।

বোঝাই যাচ্ছে পুরনো স্মৃতিকে স্বযত্নে মনের মধ্যে রেখে দিয়েছেন সালমান ও ক্যাটরিনা। দুজনের এই পারষ্পরিক সৌহার্দ্যতা বজায় থাকুক সবসময় এমন প্রত্যাশাই দুজনের ভক্তকুলের।

আরএএইচ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।