দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন কিম কার্দেশিয়ান


প্রকাশিত: ০৩:১১ পিএম, ০১ জুন ২০১৫

বিখ্যাত টিভি সেলেব্রেটি কিম কার্দেশিয়ান দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন। দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার জন্যে পুরোপুরি প্রস্তুত কিমের স্বামী গায়ক র‍্যাপার কেনি ওয়েষ্টও।

সম্প্রতি এক রিয়েলিটি শো’তে নিজের এই খুশীর সংবাদটি জানান কিম কার্দেশিয়ান নিজেই। কিম বলেন, `আমি আমার রক্ত পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি এবং আমি মা হতে চলেছি।’ এক কথা বলার সময় কিমের মুখে প্রসারিত হাসিও লক্ষ্য করা যায়। আপাতত দ্বিতীয় সন্তানের নাম কি রাখা হবে সে ভাবনায় দিন কাটাচ্ছেন কিম দম্পত্তি।

আরএএইচ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।