বর্ণবাদের শিকার প্রিয়াংকা!


প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ০১ জুন ২০১৫

বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া সম্প্রতি অভিনয় করেন আমেরিকান থ্রিলার শো কোয়ান্টিকোতে। এই থ্রিলারে অভিনয়কালীন সময়ে তিনি স্মরণ করেন আমেরিকায় কাটানো শৈশবের সময়টুকু।

শৈশবের স্মৃতি রোমন্থনে এই অভিনেত্রী বলেন মার্কিন যুক্তরাষ্টে বসবাসকালীন তিনি সে দেশের স্কুলে পড়তেন। স্কুলে পড়াকালীন তিনি সহপাঠীদের মাধ্যমে মৌখিক নিগ্রহের শিকার হয়েছিলেন বলে জানিয়েছে।

স্কুলে পড়াকালীন যুক্তরাষ্ট্রে নিগৃহীত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‌‘আমি মার্কিন স্কুলে পড়ার সময় বহুবার মৌখিকভাবে নিগৃহিত হয়েছি। আমি বহুবার বর্ণবিদ্বেষের মুখোমুখি হয়েছি। যে কারণে আমি ফিরে আসি। আমি সে সময় মাত্র ১৬ বছর বয়সী ছিলাম। আমাকে ব্রাউনি বলা হতো।’

তিনি আরো বলেন, ‘তারা আমাকে বলত ব্রাউনি যে নৌকায় তুমি এসেছ তাতে ফিরে যাও।’

শৈশবে এমন নিগৃহিত হলেও বড়ো হয়ে নিজের যোগ্যতায় মার্কিন শিল্প সংস্কৃতিতে জায়গা করে নিতে পারায় অনেকটাই খুশি এই অভিনেত্রী।

আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।