প্রাণ আপ নিয়ে ভারতে পরীমনি!


প্রকাশিত: ০৮:৪১ পিএম, ০১ জুন ২০১৫

পরীমনির ভক্তরা হয়তো ভাবছেন তাদের প্রিয় নায়িকা আবার পণ্য বাজারজাত করার চাকরি নিলেন নাকি। ব্যাপারটা ঠিক সে রকম না হলেও অনেকটা তাই-ই।

সম্প্রতি পরীমনির করা প্রাণ আপের একটি বিজ্ঞাপন ভারতীয় চ্যানেলগুলোতে প্রচারের জন্য নতুন করে হিন্দি ভাষায় ডাবিং করা হয়েছে। সেই সুবাদে ভারতীয় চ্যানেলগুলোতে পরীমনি হাজির হবেন প্রাণ আপের বিজ্ঞাপনে।

এ প্রসঙ্গে পরীমনি বললেন, ‌‘প্রাণ আপের বিজ্ঞাপনটি প্রথমে শুধু বাংলাদেশে প্রচার করার জন্য নির্মাণ করা হয়েছিল। তবে প্রাণ আপ এখন যেহেতু ভারতেও তাদের পণ্য পাঠাচ্ছে তাই সে দেশে তাদের পণ্যের প্রচারের জন্যই বিজ্ঞাপনটির জিঙ্গেল হিন্দি ভাষায় আবার করা হয়েছে। খুব শিগগিরই বিজ্ঞাপনটি দুই ভাষাতেই বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে।’

জানা গেছে, এই বিজ্ঞাপনে নতুন করে জিঙ্গেলে হিন্দি ভাষায় কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। অবশ্য এর আগে তিনি এই একই জিঙ্গেলে বাংলা ভাষায় কণ্ঠ দেন।

বিজ্ঞাপনে পরীমনির সাথে আরো রয়েছেন সময়ের আলোচিত চিত্রনায়ক আরিফিন শুভ।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।