মেয়ের বাবা হলেন রিয়াজ


প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ০১ জুন ২০১৫

চলচ্চিত্রের অভিনয়ে বহু আগেই বাবা হওয়ার স্বাদ পেয়েছেন ঢাকাই ছবির এক সময়ের হার্টথ্রুব নায়ক রিয়াজ। এবার বাস্তব জীবনেও এক কন্যা সন্তানের বাবা হলেন তিনি।  

শনিবার দুপুর আড়াইটায় রিয়াজ-তিনা দম্পতির ঘর আলো করে আসে ফুটফুটে কন্যা সন্তান। রাজধানীর স্কয়ার হাসপাতালে ডা. নার্গিস ফাতেমার তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে ভূমিষ্ঠ হয় নবজাতকের। জন্মের সময় বাচ্চার ওজন ছিল ২.২০ কেজি। তিনা ও সন্তান উভয়েই সুস্থ আছেন।

বাবা হওয়ার অনুভূতি জানানে গিয়ে রিয়াজ বলেন, ‘বাবা হওয়ার অনুভূতি বলে বোঝানো যাবে না। এটা অনেক আনন্দের বিষয়। আল্লাহর কাছে শুকরিয়া যে সন্তান এবং মা দুজনই সুস্থ আছে। আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন সে যেন সুস্থ ও সুন্দর জীবন যাপন করতে পারে।’

রিয়াজ জানালেন, শিগগির মেয়েকে নিয়ে বাসায় ফিরবেন তিনা।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।