আবারো সোহেল আরমানের ছবিতে হাবিব-ন্যান্সি


প্রকাশিত: ০৯:২৮ পিএম, ০১ জুন ২০১৫

সোহেল আরমানের এই তো প্রেম ছবিতে ‌‘আমি তোমার মনের ভিতর’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন সময়ের সেরা জনপ্রিয় সঙ্গীত জুটি হাবিব ওয়াহিদ ও ন্যান্সি। সেই গানটি পেয়েছিলো আকাশ ছোঁয়া শ্রোতাপ্রিয়তা।

সম্প্রতি একই পরিচালকের আরো একটি নতুন চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তারা। সোহেল আরমান পরিচালিত ‘ভ্রমর’ নামের ছবিতে ব্যবহার করা হবে গানটি। সোহেল আরমানের কথায় গানটির সুর এবং সংগীতপরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ। গত ২৯ মে হাবিবের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।

গানটি প্রসঙ্গে হাবিব বলেন, ‘সোহেল আরমানের নতুন ছবি ‘ভ্রমরে’ যে গানিটি করেছি তার কথা খুব সুন্দর। চেষ্টা করেছি শ্রোতাদের হৃদয়গ্রাহী হয় এমন সুর করার। আর ন্যান্সির সাথে গানটি গাইতেও ভালো লেগেছে। আশা করি শ্রোতাদের গানটি ভালো লাগবে।’

ন্যানসি গানটি প্রসঙ্গে বলেন, ‘গানটির কথা, সুর এককথায় অসাধারণ। হাবিব ভাইয়ের সঙ্গে আমার গাওয়া চালচ্চিত্রের গান শ্রোতারা ভালোভাবে গ্রহণ করে। আশাকরি এই গানটিও শ্রোতারা ভালোভাবে গ্রহণ করবে।’

উল্লেখ্য, আগামী অক্টোবর-নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘ভ্রমর’ এর শুটিং।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।