বাংলাদেশে আসছেন পরিনীতি চোপড়া
চলতি সপ্তাহেই ঢাকা ঘুরে গেলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। এবার বাংলাদেশে আসছেন আরেক বলিউড সুন্দরী পরিনীতি চোপড়া।
জানা গেছে, একটি ফ্যাশন শোতে অংশ নিতে আগামী ১৫ জুন বাংলাদেশে আসছেন প্রিয়াংকা চোপড়ার কাজিন পরীনিতি।
অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠানসুত্রে জানা গেছে, বাংলাদেশে পরিনীতি চোপড়ার আসার বিষয়ে সকল কিছু চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে তার সাথে চুক্তি সাক্ষর সম্পন্ন হয়েছে সম্প্রতি।
এলএ