সার্ক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত মৃত্তিকা মায়া
সার্ক চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় চলচ্চিত্র পুরস্কার রৌপ্য পদক পেয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘মৃত্তিকা মায়া’। প্রথম চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে শ্রীলংকার চলচ্চিত্র মোটর বাইসাইকেল।
গেল ২৯ থেকে ৩১ মে অনুষ্ঠিত শ্রীলংকার কলম্বোয় আয়োজিত এবারের উৎসবে বাংলাদেশ ও আফগানিস্তানসহ ৮টি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হয়। শ্রেষ্ঠ তিন ছবিকে দেয়া হয় পুরস্কার। ৯টি শর্টফিল্ম ও ৯টি ফিচার ফিল্ম এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উৎসবের শেষদিনে চলচ্চিত্রটির পরিচালক গাজী রাকায়েতের হাতে পুরস্কার তুলে দেন উৎসব কর্তৃপক্ষ।
এর আগে ২০১৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালকসহ ১৭টি বিভাগে পুরস্কার জিতে নেয় গাজী রাকায়েত পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘মৃত্তিকা মায়া’।
এলএ