প্রতারণার অভিযোগে বলিউড অভিনেত্রী গ্রেফতার


প্রকাশিত: ০৫:৫৪ এএম, ০৩ জুন ২০১৫

প্রতারণার অভিযোগে বলিউড অভিনেত্রী লীনা পাল ও তার পার্টনার চন্দ্রশেখরেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত তারা পুলিশি হেফাজতেই থাকবেন।

বলিউডের ‘মাদ্রাস কাফে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় এসেছিলেন তারা।

পুলিশ জানিয়েছে, লীনা তার পার্টনার চন্দ্রশেখরের সঙ্গে বেআইনি চিটফান্ড সংস্থা খোলেন। এই চিটফান্ড সংস্থা অনেকের কাছ থেকে খুব অল্প সময়ে টাকা দশগুণ হওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ তোলে। কিন্তু বিনিয়োগকারীরা সেই টাকা না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়।

বিনিয়োগকারীদের অভিযোগের ভিত্তিতেই লীনা ও চন্দ্রশেখরকে গ্রেফতার করে পুলিশ।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।