অশ্লীলতার অভিযোগে ছাড়পত্র পেলো না সানি লিওনের মাস্তিজাদে
অশ্লীলতার অভিযোগে ছাড়পত্র পেলেন না সানি লিওনের নতুন ছবি মাস্তিজাদে। মে মাসেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল।
মাস্তিজাদের বেশ কয়েক বিষয়ে আপত্তি জানিয়েছে সেন্সর বোর্ড। একারণেই ছবিটির মুক্তি পিছিয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগেও সেন্সর বোর্ডের অনুমতি না পাওয়ায় ছবিটির মুক্তি পিছিয়েছিল। তবে ছবির বিভিন্ন দৃশ্য অত্যন্ত ‘সাহসী’ বলেই মনে করছে সেন্সর বোর্ড। তাই মুক্তির অনুমতি দেওয়া হয়নি।
এর ফলে মাস্তিজাদেকে এবার ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে হচ্ছে।
এএ