ডক্টরেট সম্মাননা পেলেন বিদ্যা বালান
ডক্টরেট সম্মাননা পেলেন বিদ্যা বালান। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য এই সম্মাননা দিয়েছে আহমেদাবাদের ‘রাই’ বিশ্ববিদ্যালয়।
এ সম্মান পেয়ে আবেগে আপ্লুত বিদ্যা বালান। এ বছরই ইন্ডাস্ট্রিতে দশ বছর পূর্ণ করলেন তিনি। ক্যারিয়ারে দশ বছর কাটিয়েই এরকম এক সম্মানে খুশী বিদ্যা। তাঁর মতে একজন শিল্পীর কাছে এর থেকে বড় সম্মান আর কিছু হতে পারে না। এমন কিছু কাজ করতে পারা যাতে দেশের তরুণদের কাছে রোল মডেল হওয়া যায়-এর থেকে বড় আর কিছু হতে পারে না তাঁর কাছে।
‘রাই’ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিদ্যাকে এ সম্মান দিতে পেরে খুশী। তাঁদের মতে বিদ্যার ছবিতে যেভাবে দেশীয় চেতনা এবং নারীত্বের প্রকাশ ঘটেছে, তা এক কথায় অসাধারণ। সে জন্যই তিনি এ স্বীকৃতির যোগ্য। হিন্দি সিনেমায় নানা ঘটনার পথীকৃত হিসেবেও বিদ্যাকে বর্ণনা করেন তাঁরা।
এএ