দীপিকার সঙ্গে বাংলাদেশি তরুণের কাণ্ড (ভিডিও)


প্রকাশিত: ০৯:৫২ এএম, ০৩ জুন ২০১৫

বাংলাদেশে বলিউড তারকাদের পদচারণা নতুন নয়। তবে এবারই প্রথম এসেছিলেন জনপ্রিয় বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। গত ৩০ মে লাক্স-এর প্রচারণায় অংশ নিতে ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির স্টেজে পারফর্মেন্সের পাশাপাশি অংশ নিয়েছিলেন লটারির মাধ্যমে ভাগ্যবান দর্শকদের সঙ্গে। আর সেই ভাগ্যবানদের মধ্যে থেকে কি করেই না বসলেন সৈয়দ নাজমুস সাকিব নামের এক তরুণ।

বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন সঙ্গে প্রথমে হাত মেলাতে চেয়ে ব্যর্থ হলেও পরবর্তীতে দীপিকার আগ্রহেই হাত মেলানোর সুযোগ পেয়ে সবাইকে চমকে দিয়ে একেবারে চুমু দিয়ে বসলেন সাকিব।

জানা গেছে, লাক্স`র পেইজে কমেন্ট করে দীপিকার সাথে সাক্ষাৎ করার সুযোগ পান সৈয়দ নাজমুস সাকিব। ড্রিম গার্লের (দীপিকা পাডুকোন) সঙ্গে প্রথম সাক্ষাতে শুধু ‘হাই’–‘হ্যালো’ নয় একেবারে চুমু খেয়ে বসলেন দীপিকাকে! স্টেজে হাজারো মানুষের সামনে এমন বীরত্বপনায় দীপিকা-সহ বিস্মিত সাকিবও। যদিও তিনি চুমুটা খেয়েছিলেন ড্রিম গার্ল দীপিকার হাতে!



আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।