কিমের অনাগত সন্তানের নাম ঠিক করলো ভক্তরা
আবারো মা হতে যাচ্ছেন কিম কার্দাশিয়ান। তবে এর চেয়েও মজার খবর হল মা হবেন কিম তার এই ঘোষণার পরই ঠিক হয়ে গেল তার অনাগত সন্তানের নাম। জনপ্রিয় র্যাপার কেনি ওয়েস্ট ও কিমের প্রথম সন্তানের নাম রাখা হয়েছে নর্থ। এবার তাদের হবু সন্তানের নাম ইন্টারনেট বিশ্ব ঠিক করে দিল সাউথ।
ওয়েব দুনিয়ায় তিনি একেবারে সুপারহিট। তার নানা ভঙ্গিমার খোলামেলা ছবি নিয়ে মেতে থাকে ওয়েব দুনিয়া। সেই ওয়েব দুনিয়ার যুবরানী ৩৪ বছর বয়সী কিম কার্দাশিয়ানের সন্তানের নামও ইন্টারনেটেই ঠিক করে দিল ভক্তরা।
জনপ্রিয় র্যাপার কেনি ওয়েস্টের সঙ্গে কিম ডেট করছেন ২০১২ সাল থেকে। তাদের কন্যা সন্তান নর্থ ওয়েস্ট জন্মগ্রহণ করে ২০১৩ সালে। ২০১৪ সালে তারা ইতালির ফোরেন্সে বিয়ে করেন। এপ্রিলে জেরুজালেমে নর্থের ব্যাপ্টাইজ হয়।
এসএইচএস/আরআই