ম্যাগি কাণ্ডে মুখ খুললেন অমিতাভ
ম্যাগি কাণ্ডে নীরবতা কাটিয়ে মুখ খুললেন অমিতাভ বচ্চন। বিজ্ঞাপন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিগ বি।
অমিতাভ বচ্চন বলেন, এখনো কোনো আইনি নোটিশ পাইনি। বিষয়টি নিয়ে আইনজীবিদের সঙ্গে আলাপ আলোচনা চলছে। দুবছর আগে নেসলের সঙ্গে আমার চুক্তি শেষ হয়েছে। আমি এখন আর ম্যাগির বিজ্ঞাপন করিনা।
এই মন্তব্য থেকে এটা পরিষ্কার যে, ম্যাগির প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে বিগ বি-এর কোনও মাথা ব্যাথা নেই, কখনো ছিলও না। শুধুমাত্র বিজ্ঞাপনের জন্যেই তিনি নেসলের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। চুক্তি শেষের পর তার আর কোনো দায়বদ্ধতাও থাকে না।
উল্লেখ্য, ম্যাগির ব্র্যান্ড অ্যাম্বাসাডরদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে ভারতের বিহারের মুজফরপুর আদালত। মঙ্গলবার বলিউড তারকা অমিতাব বচ্চন, মাধুরী দীক্ষিত ও প্রীতি জিনতার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেয় মুজফরপুর আদালত। এফআইআরে নাম রয়েছে নেসলে ইন্ডিয়ার কর্মকর্তাদেরও।
আরএস/আরআই