ঈদে মামুনের বাহানা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৩ পিএম, ২৯ আগস্ট ২০১৭

কথানির্ভর ৮টি গান নিয়ে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘জি-সিরিজ’ এবং ‘অগ্নিবীণা’ থেকে প্রকাশিত হয়েছে মামুন খান মিশু’র প্রথম অ্যালবাম ‘বাহানা’। গেল রোববার রাতে ‘জি-সিরিজ’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে অ্যালবামটি।

অ্যালবামের ৬টি গানের গীতিকার ও সুরকার শিল্পী নিজেই। অ্যালবামে অধিকাংশ গানই রোমান্টিক, ফোক ও মেলো রক গানও আছে। অ্যালবামে ২টি গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সংগীত শিল্পী মিতুয়া হেমা।

শিল্পী মামুন বলেন, চেষ্টা করেছি ভাল কিছু গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে। আশা করি শ্রোতাদের গান শুনে ভাল লাগবে। অ্যালবামে ‘কী যে মায়া লাগাইলা’ শিরোনামে একটি গান আছে, আশা করছি এই গানটি শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিতে পারবে।

তিনি আরও বলেন, ‘কলিজার ভিতরে’ শিরোনামে আরও একটি রোমান্টিক গান ইতিমধ্যেই মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই ইউটিউব এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গানটি দেখা যাবে। অ্যালবামের সিডি তৈরির কাজও চলছে, ঈদের মধ্যেই বাজারে সিডি ক্যাসেট পাওয়া যাবে।

অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন, স্বনামধন্য ‘ধ্রুবতারা’ ব্যান্ডের লিড গিটারিস্ট ও সংগীত পরিচালক উদ্ভট সেলিম ও সংগীত পরিচালক মাহবুবুল আলম সোহেল।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।