নিঝুম দ্বীপে গাছের কাণ্ড


প্রকাশিত: ১১:১৯ এএম, ০৯ জুন ২০১৫

সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে প্রকাশিত হলো গাছ ব্যান্ডের অ্যালবাম ‌‘গাছের কাণ্ড’। নিঝুম দ্বীপে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন কণ্ঠশিল্পী রাশেদ উদ্দিন তপু ও জি-সিরিজের স্বত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া।

অ্যালবামের মোড়ক উন্মোচন প্রসঙ্গে কণ্ঠশিল্পী শাহেদ বলেন, ‘সিডরের পর বিধ্বস্ত, দুমড়ে মুচড়ে যাওয়া সুন্দরবনকে দেখে কৃতজ্ঞতায় ভাবলাম সুন্দরবন না থাকলে আমরা বাঁচতাম না। গাছই একমাত্র প্রাণী-হত্যা ছাড়া নিজ দেহ থেকে খাদ্য গ্রহণ করে। সুতরাং নিঃশ্বাসের জন্য অপরিহার্য এ প্রাণীর নামেই নামকরণ করলাম ব্যান্ড ও অ্যালবামটির।’

নিঝুম দ্বীপে ‘গাছের কাণ্ড’ অ্যালবামটি প্রকাশের সময় গাছ ব্যান্ডের সব সদস্য উপস্থিত ছিলেন।


এলএ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।