মার খেলেন সোনম কাপুর!


প্রকাশিত: ১০:৫৭ এএম, ১০ জুন ২০১৫

অভিনয়কে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে কতো কিছুই না করেন অভিনয় শিল্পীরা। তাই বলে একেবারে শারিরীক নির্যাতন সহ্য করা। পরিচালকের দাবি মেনেই চিত্রনাট্য বাস্তবসম্মত করে তুলতে মার খেলেন অনিল কাপুরের কন্যা বলিউডের ফ্যাশন সুন্দরী সোনম কাপুর।

পরিচালক রামমাধবনির সিনেমা ‘নীরজা’তে অভিনয় করতে গিয়ে এই মারের মুখোমুখী হয়েছেন তিনি। ১৯৮৬ সালে প্যানঅ্যামের বিমান সেবিকা নীরজা ভানট যাত্রীদের প্রাণ বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়েছিলেন। প্লেন হাইজ্যাকের সময়ে তার উপর যথেষ্ট শারীরিক নির্যাতনও চালায় চার জঙ্গি। নীরজার চরিত্রে অভিনয় করতে গিয়ে তার সঙ্গে এভাবেই একাত্ম হতে চাইছেন নায়িকা। ভাগ করে নিতে চাইছেন ২২ বছরের অকালপ্রয়াত নীরজার যন্ত্রণা।

এ বিষয়ে নিজের অভিজ্ঞতা ব্যাক্ত করে সোনম বলেন, ‘ভাবতেও কষ্ট হয় নীরজা কতোটা যন্ত্রণা সহ্য করে মৃত্যুবরণ করেছিলেন। সামান্য আঘাতেই আমার সারা গায়ে কালশিটে দাগ পড়ে গেছে। পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছি। তবুও এ ছবির কোন স্ট্যান্টম্যানের সাহায্য নিবোনা। কষ্ট হচ্ছে হোক। যার চরিত্রে অভিনয় করেছি তার অনুভূতি কেন সইব না!’

আরএএইচ/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।