ছবির প্রচারে বিদ্যার অভিনব কৌশল
ছবির প্রচারের জন্য নিত্য নতুন কৌশল অবলম্বন করেন বলিউডের তারকারা। সেই ভিড়ে হাজির হলেন বিদ্যা বালনও। ব্যতিক্রমী গল্প আর চরিত্রে অভিনয় করতে সাচ্ছ্যন্দবোধ করা এই অভিনেত্রী সম্প্রতি ছবির প্রচারের জন্য মনোবিদের শরণাপন্ন হলেন।
আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘হামারি আধুরি কাহানী’ ছবিটি। ছবিটির প্রচারের অংশ হিসেবে একটি ‘ইয়ে হে মোহাব্বাতে’ নামে একটি টিভি ধারাবাহিকে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন। এতে দেখা যাবে তিনি একজনের উপকার করার জন্য মনোবিদের শরণাপন্ন হন।
বিদ্যা সবাইকে এই পর্বটি দেখার আমন্ত্রণ জানান। ‘হামারি আধুরি কাহানী’ ছবিটি পরিচালনা করেছেন ‘আশিকি-২’খ্যাত পরিচালক মোহিত সুরি। ছবিতে বিদ্যার সঙ্গে আরও আছেন ইমরান হাশমি ও রাজকুমার যাদব।
এলএ/আরআই