বাদল রহমান স্মারক বক্তৃতা


প্রকাশিত: ১১:৫৬ এএম, ১০ জুন ২০১৫

মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার এবং বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পথিকৃৎ বাদল রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। ২০১০ সালের ১১ জুন বাদল রহমান ৬২ বছর বয়সে প্রয়াত হন।

এই গুণী নির্মাতার স্মরণে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি প্রতি বছরের মত এবছরও  আয়োজন করেছে ‘বাদল রহমান স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানের। এবার চতুর্থবারের মত এই স্মারক বক্তৃতা আয়োজিত হচ্ছে।

এ বছর বাদল রহমান স্মারক বক্তৃতার বক্তা চলচ্চিত্র গবেষক ও অধ্যাপক ড. জাকির হোসেন রাজু। এ বছর বক্তৃতার বিষয় ‘জাতি, আত্মপরিচয় ও বাংলাদেশের চলচ্চিত্র’।

বাদল রহমান স্মারক বক্তৃতা বৃহস্পতিবার, বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হবে। শুরুতে বাদল রহমানের স্মরণে স্মৃতিতর্পণে অংশগ্রহণ করবেন অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী, চলচ্চিত্রগ্রাহক আনোয়ার হোসেন এবং চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম।

স্মৃতিতর্পণ অনুষ্ঠান এবং স্মারক বক্তৃতা পর্বে সভাপতিত্ব করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন। আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।