বাগদান এর পথে রণবীর-দিপীকা


প্রকাশিত: ০৯:১৭ এএম, ১২ জুন ২০১৫

সাম্প্রতিক সময়ের বলিউডের জনপ্রিয় জুটি রনবীর সিং ও দিপীকা পাডুকোন। পর্দার বাহিরের এই জুটিকে নিয়ে বেশ রসালো আলোচনা চলমান  রয়েছে। শোনা যায় ২০১৩ সালে মুক্তি প্রাপ্ত ছবি `রামলীলায়`এক সাথে অভিনয় করতে গিয়েই এই জুটির প্রণয়ের সূত্রপাত হয়।

তবে এবার বাতাসে চাউর হয়েছে রনবীর-দিপীকার বাগদানের খবর।

টাইমস অব ইন্ডিয়ার সুত্র থেকে জানা যায় `দ্রুতই বাগদান সম্পন্ন করে নিজেদের সম্পর্ককে অন্য ধাপে নিয়ে যেতে চান দুজনেই। রনবীরকে দারুন পছন্দ দিপীকার পরিবারের। তাই পরিবারের চাওয়া রণবীর-দিপীকার সম্পর্ক আনুষ্ঠানিক স্বীকৃতি পাক।

এখন ভক্তদের অপেক্ষা শুধু এই জুটির আনুষ্ঠানিক বাগদানের।

আরএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।