ভারত-বাংলাদেশ সিরিজে জিটিভির চার অনুষ্ঠান
চলছে ‘বাংলাদেশ-ভারত’ সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে জিটিভি। ক্রিকেটের উন্মাদনা আরও একধাপ বাড়িয়ে চ্যানেলটি আয়োজন করেছে ক্রিকেট নিয়ে বিশেষ চারটি অনুষ্ঠান।
অনুষ্ঠান গুলোর মধ্যে রয়েছে আর জে মারিয়া নূরের উপস্থাপনায় ক্লিয়ার নিবেদিত ‘ক্রিকেট এক্সট্রা’। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতিটি ম্যাচের শুরুতে এবং মধ্য বিরতিতে। অনুষ্ঠানের প্রতি পর্বে একজন সাবেক ক্রিকেটার ম্যাচ নিয়ে পর্যালোচনা করবেন।
মডেল উপস্থাপিকা শ্রাবণ্য’র উপস্থাপনায় সরাসরি আলোচনা অনুষ্ঠান গ্রামীন ফোন নিবেদিত ‘ক্রিকেট ম্যানিয়া’। অনুষ্ঠানটি ম্যাচ চলাকালীন সময়ে প্রতিদিন বিকাল ৫টায় সরাসরি সম্প্রচার হবে।
এছাড়াও থাকছে ইউসিবি ব্যাংকের সৌজন্যে ‘ক্রিকেট হাইলাইট’। প্রতিদিনের ম্যাচ হাইলাইট দেখা যাবে রাত ১১টায়। উপস্থাপনা করবেন সামিয়া আফরিন।
আরও থাকছে বাংলাদেশ ক্রিকেট দলের সব বিজয়ী ম্যাচগুলো নিয়ে গ্রামীন ফোনের সৌজন্যে ‘বিডি উইনিং মোমেন্টস’। এ অনুষ্ঠানটি সিরিজ চলাকালীন সময়ে ওয়ানডে ম্যাচের আগের দিন রাত টায় প্রচার হবে।
এলএ