ভারতরত্নে ভূষিত হচ্ছেন দিলীপ কুমার!


প্রকাশিত: ০৬:১৫ এএম, ১৩ জুন ২০১৫

ভারতরত্ন হিসাবে খুব শিগগির দিলীপ কুমারের নাম প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে দেশটির একটি গণমাধ্যম। গণমাধ্যমটি জানায়, মুসলিম সম্প্রদায়ের কাছে নিজেদের বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে নিতেই পাকিস্তানে জন্মা নেওয়া মোহম্মদ ইউসুফ খান ওরফে  দিলীপ কুমারকে দেশের সর্বোচ্চ সম্মানে ভূষতি করা হচ্ছে । খবর জি নিউজ।

এদিকে, দিলীপ কুমারকে নিয়ে এখন বিভিন্ন তথ্য জোগাড়ে ব্যস্ত ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতরত্ন ও পদ্ম পুরস্কারের জন্য যে ধরনের তথ্য সংগ্রহ করা হয় দিলীপ কুমারের ক্ষেত্রেও ঠিক তেমন কাজটাই করা হচ্ছে। এর আগে, চলতি বছরই তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মবিভূষণ প্রদান করা হয়।

কিন্তু ভারতরত্ন  গ্রহণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে দিলীপ কুমারের স্বাস্থ্য । ৯৩ বছর বয়সী এই অভিনেতার শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে মুম্বই থেকে ভারতরত্ন নিতে আসা তার পক্ষে সম্ভব নয়।

তবে অটল বিহারী বাজপেয়ীর বাড়িতে গিয়ে ভারতরত্ন দিয়ে এসেছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দাদা সাহেব ফালকে পুরস্কার শশী কাপুরকে দেওয়া হয়েছিল মুম্বইতে। দিলীপ কুমারের ক্ষেত্রেও মুম্বইতে ভারতরত্ন প্রদান করা অসম্ভব কিছু নয় বলে জানান সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, ১৯৪৪ সালে জোয়ার ভাটা সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন দিলীপ কুমার। ১৯৯১ সালে তাকে পদ্মভূষণ, ১৯৯৪ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার দেয়া হয়।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।