রাঙামাটিতে সিকান্দার বক্সের পরিবার (দেখুন ছবিতে)
বাংলাভিশনের জনপ্রিয় সিক্যুয়াল ধারাবাহিক নাটক ‘সিকান্দার ব্ক্স’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
আসছে রোজার ঈদ উপলক্ষে এবার তৈরি হচ্ছে নাটকটির নতুন সিক্যুয়েল। এর শুটিংয়ে অংশ নিতে এরইমধ্যে পুরো পরিবার নিয়ে রাঙামাটিতে রয়েছেন সিকান্দার বক্স চরিত্রের মোশাররফ করিম। এবারের নাটকটির নাম হবে ‘সিকান্দার বক্স এখন রাঙামাটিতে’।
কয়েক বছর ধরেই ঈদ উৎসব মানেই সিকান্দার বক্সের নিত্য নতুন গল্প আর নানা ঘটনার ঘনঘটা। গত বছর সিকান্দার বক্স গিয়েছিলেন বান্দরবানে। আর এবার ঈদের ছুটিতে তিনি যাবেন রাঙামাটিতে। তার স্ত্রী চরিত্রে গত বছরের মতই দেখা দেবেন শখ।
রোববার থেকে শুরু হয়েছে নাটকের শুটিং। রাঙামাটির পথে বাসের মধ্যেই চলছে শুটিং। মোশাররফ করিম এবং শখ ছাড়াও নাটকে অভিনয় করছেন ফারুক আহমেদ, শাহনেওয়াজ, তৌসিফ, অ্যালেন শুভ্র, তানিয়া আহমেদ, জুঁই করিম, আহসান কবীর, তানিয়া আহমেদ প্রমুখ।
এলএ/এসআরজে