এবার অভিনেতা বেকহাম!


প্রকাশিত: ১১:১৬ এএম, ১৪ জুন ২০১৫

সাবেক ইংলিশ তারকা ফুটবলার ডেভিড বেকহামকে এবার দেখা যাবে নতুন রূপে। অচিরেই হলিউডের পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে এই ইংলিশ তারকা ফুটবলারের।

জানা যায় ব্রিটিশ পরিচালক গাই রিচির পরবর্তী সিনেমা ‘নাইটস অব দ্য রাউন্ড টেবিল : কিং আর্থার’ দিয়ে হলিউডে অভিষেক ঘটবে বেকহামের।

তবে ছবিটিতে ছোট একটি চরিত্রে অভিনয় করবেন ৪০ বছর বয়সী এই তারকা। চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করবেন ব্রিটিশ অভিনেতা ও চিত্রনাট্যকার চার্লি হানাম। এছাড়াও থাকবেন জুড ল, এরিক বানা, কেটি ম্যাকগ্রা, অ্যানাবেল ওয়ালিস এর মতো তারকারা।

বেকহাম অভিনীত এই ছবিটি ২০১৬`র ২২ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তবে, ছবিতে না হলেও এর আগে গাই রিচের পরিচালনাতেই একটি পোশাকের বিজ্ঞাপনে কাজ করেছিলেন বেকহাম।


আরএএইচ/এলএ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।