নারীদের পাশে অ্যাঞ্জেলিনা জোলি


প্রকাশিত: ১১:৩৬ এএম, ১৪ জুন ২০১৫

আফ্রিকান ইউনিয়নের ২৫তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে উপস্থিত হয়েছিলেন হলিউডের আবেদনময়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। জাতিসংঘের শরনার্থী বিষয়ক বিশেষ দূত হিসেবেই এই অনুষ্ঠানে অংশ নেন জোলি।

জানা যায় অনুষ্ঠানে বক্তব্যদানের এক পর্যায়ে জোলি অভিযোগ করেন, ‘আফ্রিকার নারীরা সবচেয়ে বেশি সহিংসতার শিকার।’ নারীর প্রতি সহমর্মিতা জানিয়ে ৪০ বছর বয়সী এই অভিনেত্রী বলেন,  ‌‘আফ্রিকাতে ৫ কোটি মানুষ যুদ্ধের কারণে গৃহহীন হয়েছেন যাদের অর্ধেকই নারী ও শিশু।’

তিনি আরো বলেন, ‘যৌন নিপীড়ন যতোটা গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা উচিৎ ততোটা অপরাধ হিসেবে বিবেচনা করা হয় না আফ্রিকায়। অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীরা এখানে ক্ষমা পেয়ে যায়। সশস্ত্র গোষ্ঠীগুলো যৌন সহিংসতাকে যুদ্ধের একটি অস্ত্র হিসেবেই বিবেচনা করে। এ জন্য তাদের শাস্তি পেতে হয় না। সভ্যতার আলো এখানে এসে পড়লেও এ বিষয়ে পরিস্থিতির উন্নতি ঘটেছে সামান্যই।’

উল্লেখ্য, দীর্ঘদিন যাবত নারী ও শিশুর অধিকার আদায়ের লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন হলিউডের এই অ্যাকশন গার্ল।


আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।