যাত্রা শুরু করলো রেডিও জি
জি-সিরিজিরে অঙ্গ প্রতিষ্ঠান জি-টেকনোলজিস নিয়ে এসেছে দেশের নতুন অনলাইন স্ট্রিমিং রেডিও সার্ভিস। শনিবার বেলা ৪টায় রাজধানীর ধানমন্ডিতে রাশিয়ান কালচারাল সেন্টারে রেডিও জি’র উদ্বোধন করেন রবির জেনারেল ম্যানেজার ফয়সাল মাহমুদ, ম্যানেজার তারকে এনামুল হক, জি-টেকনোলজিসের চীফ অপারেটিং অফিসার রাশেদ উদ্দিন আহমেদ তপু, জেনারেল ম্যানেজার সুজন দাস, জি-সিরিজের সিইও খাদেমুল জাহান এবং জি-সিরিজি, অগ্নিবীণা ও জি- টেকনোলজিসের র্কণধার নাজমুল হক ভুঁইয়া।
এখানে সারাদিন মাত্র ১ টাকা খরচ করে স্মার্টফোনে বাংলা গান শোনা যাবে। টেলিকম প্রতিষ্ঠান রবির গ্রাহকেরা এই অনলাইন স্ট্রিমিংয়ের সুবিধা পাবেন। খুব শিগগির অন্যান্য অপারেটরের সঙ্গে আমাদের যাত্রা শুরু হবে।
রেডিও জি প্রসঙ্গে জি সিরিজের অঙ্গপ্রতিষ্ঠান জি টেকনোলজিসের সিইও সঙ্গীতশিল্পী তপু বলেন, ‘আমরা মূলত বাংলা গানকে নিয়মতান্ত্রিকভাবে পকেটের সীমানায় নিতে চাইছি। সারাবিশ্বে এটি একটি জনপ্রিয় পদ্ধতি যেখানে শিল্পীদের অধিকার সংরক্ষিত হয়।’
এদিকে রেডিও জি উদ্বোধীন অনুষ্ঠানের কনসার্টে অংশগ্রহণ করে ৬টি ব্যান্ড দল। সেগুলো গুলো আর্টসেল, ব্ল্যাক, যাত্রী, গাছ, অরন্য, পাওয়ারসার্জ এবং একক শিল্পী হিসেবে কনসার্টে অংশ নেন মিনার ও তানজিব।
এলএ